স্থাপত্য

বৈশাখী রায় চৌধুরী



à§§

স্কুলের দিদিমনি à¦¶à¦¿à¦–à¦¿à§Ÿà§‡à¦›à¦¿à¦²à ‡à¦¨
"মনে রেখো প্রতিটা ভেঙে যাওয়ার শেষে একটা গড়ে ওঠা থাকে
প্রতিটা শেষের পরই একটা শুরু।"

২

মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে শুনতে পেতাম পাশের দোকানের নিজামত খলিফার মেশিনের একটানা শব্দ
নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তাম
যাক কেউ তো আছে ছেঁড়া সুতো জুড়ে দেওয়ার।

à§©

সময় পাল্টেছে,
ছেড়ে এসেছি পুরনো গলি
হারিয়ে গেছে সেলাই মেশিনের শব্দটা।

এখন ক্লাসে জীবনানন্দ পড়ায়
"পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন"
সহজ করে বুঝিয়ে দিই ছাত্রদের
"মনে রেখো এখন আর প্রতিটা ভেঙে যাওয়ার শেষে একটা গড়ে ওঠা থাকে না
শুধু থাকে ভেঙে যাওয়া।"

৪

লাষ্ট বেঞ্চ থেকে ভেসে আসে সেলাই মেশিনের শব্দটা
এগিয়ে যায় দেখি একটি ছেলে কবিতা লিখছে
প্রশ্ন করি "কি নাম তোমার?"
"নিজামত আলি"

খুব নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরি আমি।

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য